1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গৃহবধূ আজেদা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও স্বামী নজরুল ইসলামকে আটক করেছে র‌্যাব-১৪।

গত ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার সাতারকোল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম আজেদা বেগমের স্বামী ও শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের নইমুদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী আজেদা বেগমকে পারিবারিক কোন্দলের কারণে ২০০৮ সালের ২৩ মে বাবলকোনা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে জবাই করে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই নিহত আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে থানায় একটি হত্যা মামালা দায়ের করেন। এরপর শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামের অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন।

তিনি আরও জানান, নজরুল পরিচয় গোপন করে ঢাকার বাড্ডার সাতারকোল রোডে চায়ের দোকান করতো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com