
বান্দরবান : বান্দরবানে দীর্ঘদিন ধরে পরিবেশের আইন অমান্য করে ফসলি জমি মাটি কাটার অপরাধে ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে সুয়ালক ইউনিয়নের গনেশপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা।
তিনি বলেন, জমি থেকে মাটি কাটা দায়ের বাবলু নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এই ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সদর থানা এস আই মো. আহসান, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমাসহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।