
কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে ২ কোটি বাগদা চিংড়ির রেনুসহ ২টি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড।
গত সোমবার গভীর রাতে রাবনাবাদ নদী মোহনা থেকে এসব রেনু আটক করা হয়। পরে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু আটক করা হয়। অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।