1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে রাস্তায় মা মেয়ের বসবাস, ঠাঁই মিলেনি আশ্রয়ন প্রকল্পে

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: রাস্তায় একটি কুঁড়ে ঘর। রান্নার জন্য চুলাটিও রাস্তায়। মা ও মেয়ে দু’জনে রাস্তায় বসবাস করেন। তাদের বসবাসের পাশেই নির্মাণ হয়েছে আশ্রয়ন প্রকল্প, কিন্তু সেখানে তাদের ঠাঁই মিলেনি। দুর্বিসহ এই পরিবারটি নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা কামারপাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার পন্ডিত রায়ের স্ত্রী ময়না রানী (৫৫) ও তার মেয়ে পপি রানী রায় (১২) তারা চলাচলের রাস্তার ধারে একটি কুঁেড় ঘরে থাকেন ও রাস্তায় রান্না করেন। পেটের ক্ষুদা নিবারনের জন্য অন্যের বাড়িতে দিনমুজুর করেন। পাশেই আশ্রয়ন প্রকল্প থাকলেও তাদের ঘর মিলেনি সেখানে। অসহায় পরিবারটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবী অসহায় মা ও মেয়ের একটি ঘর বরাদ্দের জন্য।
স্থানীয় ব্যক্তি জামরুল ইসলাম,স্বপ্না রায়, রমনী রায় বলেন, ময়না রানীর মতো অসহায় হতদরিদ্র আর কেউ নেই। এই রকম মানুষ যদি সাহায্য সহযোগিতা ও আশ্রয়ন প্রকল্পের ঘর না পায়,তাহলে কে পায়। চেয়ারম্যান মেম্বারগণ তাহলে কেমন ব্যক্তিকে দেন সরকারী বিভিন্ন সাহায্য ও আশ্রয়ন প্রকল্পের ঘর। আমাদের এলাকাবাসির দাবী মা ও মেয়েকে আশ্রয়ন প্রকল্পে ঘর দিতে হবে।
ময়না রানী বলেন, আমার স্বামী আরেকটি বিয়ে করে সেই স্ত্রী সন্তান নিয়ে সংসার চালান। প্রায় ১২ বছর হয় আমাকে ও আমার মেয়ের কোন খোঁজ খবর নেন না। আমি অন্যের বাড়িতে মুজুরী করে যা পাই তাই দিয়ে মা ও মেয়ের জীবন বাঁচাই। আর রাস্তার উপড়ে একটি কুড়ে ঘড় বেঁধে মেয়েকে নিয়ে বাস করি। মেয়েটিকে ৪র্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি, টাকার অভাবে আর পরাতে পারিনি। আমি সরকারীভাবে বরাদ্দ কোন কার্ড, রেশন ও সাহায্য সহযোগিতা পাইনি। পাশে একটি আশ্রয়ন প্রকল্প হয়েছে সেখানে ঘরের জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছি আবেদন করছি কিন্তু আমাকে একটি ঘর দেয়নি। আমি আশ্রয়ন প্রকল্পে একটি ঘরের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন, আমি ঘরের সকল আবেদনে স্বাক্ষর করেছি, কিন্তু সে কেনো পায়নি সেটা আমার জানা নেই।
নীলফামারী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার বলেন, যদি সে প্রকৃত ভূমিহীন হয়ে থাকে তাহলে সে ঘর পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com