1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

বেসরকারি মেডিক্যালে ভর্তির ফি ৩ লাখ টাকা বেড়েছে

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দেশের সব বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়িয়েছে সরকার। নতুন করে ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে বর্তমানে ফি নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, যা এর আগে ছিলো ১৬ লাখ ২০ হাজার টাকা। এই নতুন ফি আগামী শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) থেকে কার্যকর হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়ানো বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন করে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা ২০১৮ সালের ১৫ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনের চেয়ে তিন লাখ ২৪ হাজার টাকা বেড়েছে। সে সময় ভর্তি ফি ছিলো ১৬ লাখ ২০ হাজার টাকা ছিলো।

তবে মেডিক্যালের ভর্তি ফি বাড়ানো হলেও ইন্টার্নশিপ ফি আগের মতো এক লাখ ৮০ হাজার টাকাই আছে। মাসিক টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী  বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্স এবং ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের বিভিন্ন প্রকার ফি নিম্নরূপ পুনর্নির্ধারণ করা হলো। ‘বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২’ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিক্যাল কলেজ প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক টিউশন ফি অনুমোদিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com