
কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আলোচনা সভা, কেক কাটা ও রেলির মধ্যদিয়ে মহিপুর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এসময় মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাতাব হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম, যুগ্ম-সাদারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের, মহিপুর থানা মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আদ্বুল মালেক আকন, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সহেদ খানসহ প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
সভায় বক্তারা প্রেসক্লাবের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যদের সৎ এবং নিষ্ঠার সাথে লেখনির মাধ্যমে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।