1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

প্রবাসের ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে একটি গাড়িতে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন সাত বাংলাদেশি। বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িকে একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী ও একজনের বাড়ি নোয়াখালী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা অনুবিভাগ) মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com