1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

‘২৬ হাজার টাকায় চুরি যাওয়া টাকা উদ্ধারে চুক্তি নেন দুই ইউপি সদস্য’ : ধরাছোয়ার বাইরে মূল আসামীরা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : চুরি যাওয়া এক লাখ ২৬ হাজার ৫শ টাকা উদ্ধারে ২৬ হাজার টাকায় চুক্তি নেন দুই ইউপি সদস্য মোজাম্মেল হক ও হাবিবুর রহমান। এ জন্য তারা স্থানীয়ভাবে বখে যাওয়া কিশোর মোশরফকে তুলে নিয়ে পেছনে দুই হাত বেঁধে নির্যাতন করে তার উপর চাপিয়ে দেওয়া হয় চুরির অপবাদ।

শুধু তাই নয়, জোর করে স্বীকারোক্তি আদায়ের পর তা নিজেদের মোবাইল ফোনে রেকর্ড করে টাকা উদ্ধারে তুলে নিয়ে বেঁধে মারধর করা হয় দিনমজুর বাবাকেও। এরপর বাবা-ছেলেকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে দিনমজুর চাচাকে ডেকে তার কাছ থেকে বন্ধকি চুক্তিতে কেনা জমির চুক্তিনামাও রেখে দেন অভিযুক্ত দুই ইউপি সদস্য।

এলাকাবাসীর উপস্থিতিতে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে এমন দাবী তোলেন। একইসাথে ওইসব দাবীর সাথে একমত পোষণ করে অভিযুক্ত ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবী তুলেন এলাকাবাসী।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের ভটপুর গ্রাম। এ গ্রামের হতদরিদ্র দিনমজুর চাঁন মিয়ার ছেলে মোশারফ। গত ৪ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে একই গ্রামের আমিনুলের ঘরে থাকা এক লাখ ২৬ হাজার ৫শ টাকা চুরি হয়। বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমানকে না জানিয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুরকে জানান।

৮ ফেব্রুয়ারি বুধবার মোশারফকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় আমিনুলের আত্মীয় সিধূলী গ্রামের জয়নাল আবদীনের বাড়িতে। সেখানে নেওয়ার পর ইউপি সদস্য হাবিবুরসহ সংশ্লিষ্টরা মিলে মোশারফের পেছনে হাত বেঁধে নির্যাতন শুরু করে। একপর্যায়ে নির্যাতনের মাত্রা বাড়াতে ভয় দেখালে সে প্রাণ বাঁচাতে চুরির দায় স্বীকার করে।

এরপর টাকা উদ্ধারে বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়া হয় মোশারফের বাবা চাঁন মিয়াকে। তাকে নেওয়ার পর যোগ হন আরেক ইউপি সদস্য মোজাম্মেল হক। তিনি চাঁন মিয়াকে মারধর শুরু করে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ শুরু করেন। এতে অপারগতা প্রকাশ করলে ডেকে নিয়ে যাওয়া হয় চাচা লাল মিয়াকে। পরে ভাই-ভাতিজাকে পুলিশে দেওয়ার ভয় দেখালে মজুরির টাকায় বন্ধকি কেনা জমির চুক্তিনামা ইউপি সদস্যদের কাছে জিম্মি রাখেন লাল মিয়া।

আমিনুলের চুরি যাওয়া টাকা উদ্ধারে দুই ইউপি সদস্য ২৬ হাজার টাকার বিনিময়ে চুক্তি নিয়েছিলেন বলেও অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। এ ঘটনা ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি সময় ক্ষেপন করে মামলার পরামর্শ দেওয়ায় প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন বলে উল্লেখ করেন ভুক্তভোগী চাচা লাল মিয়া।

এদিকে আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত করে ইতিমধ্যেই জয়নাল আবদীনকে গ্রেফতার করে পুলিশ। তবে অন্য আসীমরা এখনও প্রকাশ্যে ঘুরাফেরা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাদীপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com