1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতি সীমান্তের শুন্যরেখা এলাকায় সাদা বালু উত্তোলন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ভারতঘেঁষা তাওয়াকুচায় শুন্যরেখার কাছাকাছি সমতল জমি খুঁড়ে ভূ-গর্ভস্থ সাদা বালু উত্তোলন চলছে। ফলে ছোট ছোট পাহাড়বেষ্ঠিত ওইসব এলাকার প্রাকৃতিক ভারসাম্য হুমকীর মুখে পড়েছে।

সম্প্রতি সরেজমিনে গেলে দেখা যায়, স্থানীয় কতিপয় ব্যক্তি কয়েকটি শ্যালুচালিত মিনি ড্রেজার বসিয়ে উত্তোলন করছে ভূ-গর্ভস্থ সাদা বালু। মূল্যবান এ সাদা বালু পরবর্তীতে মাহিন্দ্র ট্রাক্টরে করে সোমেশ্বরী নদীর তীর দিয়ে আনা হচ্ছে মূল সড়কে। এরপর এখান থেকে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।

পুকুর খননের নাম করে উত্তোলন করা হচ্ছে এসব বালু। প্রকৃতপক্ষে, মূল্যবান খনিজ বালু বিক্রি করাই উত্তোলনকারীদের উদ্দেশ্য। বালু উত্তোলনের আশপাশে রয়েছে ছোট ছোট পাহাড় আর সংরক্ষিত বনাঞ্চল। উত্তরাংশে রয়েছে ভারত-বাংলাদেশের শুন্যরেখা। ফলে যেমনি ফসলি জমি নষ্ট হচ্ছে, তেমনি ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির।

স্থানীয় সূত্র জানায়, শুন্যরেখা সংলগ্ন এলাকা এবং ভূ-গর্ভস্থ খনিজ সম্পদ উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বা বন বিভাগ এক্ষেত্রে নিরব। পাহাড়ি এবং দূর্গম এলাকা হওয়ায় অন্যান্য কর্তৃপক্ষেরও সেখানে খুব একটা যাতায়াত নেই। ফলে অনেকটা নির্বিঘেœ চলে সাদা বালু উত্তোলন।

এদিকে চলতি মাসের প্রথমদিকে উপজেলা প্রশাসন ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মিনি ড্রেজার অকার্যকর এবং উত্তোলিত বালু জব্দ করে নিলামে দেয়। পরে কয়েকদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও গত কয়েকদিন আগে পুনরায় বালু উত্তোলন শুরু করেছে সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগসাজশ করে জব্দকৃত বালু বাজার মূল্যের চেয়ে কম মূল্যে নিলামে দেওয়া হয় ওই সময়।

বালু উত্তোলনের বিষয়ে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ওই জায়গাটি বালিজুরি রেঞ্জের আওতায় নয়। তারপরও আমরা প্রশাসনের সাথে এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নিয়েছি।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম জানান, রেকর্ডীয় জমি থেকে বালু উত্তোলন চলছে বলে আমরা সরাসরি পদক্ষেপ নিতে পারি না। তবে যেহেতু সংরক্ষিত বনাঞ্চল দিয়ে পরিবহন করা হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। এর আগে একাধিকবার প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান, এর আগে একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com