1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়ন এবং প্রাণিসম্পদ ও ডেইড়ি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মন্ত্রণালয় সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রাণিসম্পদ প্রদর্শনীর মেইন ফটকে লাল ফিতা কেটে ও পায়ড়া উড়িয়ে উদ্বোধন করা হয়। স্টলগুলো পরিদর্শন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ (এলডিডিপি) কর্মকর্তা শওকত আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
মূখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ,টি,এম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক মো: আবুল কাশেম, উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আকতার লাকী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, খামারিদের পক্ষ থেকে খুদ্র খামারি আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com