1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ): ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাহমিনা আক্তার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা কমকর্তা রতন দাস, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, আব্দুল ওয়াহাব, সাবেক সদস্য আব্দুর রহমান, খামারী নারী উদ্যোক্তা শিখা আক্তার শিরিন প্রমুখ।

এবারের প্রদর্শনীতে মোট ৪০ টি স্টলে হালুয়াঘাটের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও খামারীরা তাদের গৃহপালিত প্রাণি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরে বাছাইকৃতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com