1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

প্রয়াত সম্পাদক বজলুর রহমান এর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দৈনিক সংবাদ এর প্রয়াত সম্পাদক, সংসদ উপনেতা ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র স্বামী বীরমুক্তিযোদ্ধা মরহুম বজলুর রহমান এর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল (২৬ ফেব্রুয়ারি) রোববার ঢাকা এবং নালিতাবাড়ীতে পৃথকভাবে বজলুর রহমান ফাউন্ডেশন এবং প্রেসক্লাব নালিতাবাড়ী এ মৃত্যুবার্ষিকী পালন করে।

সকালে রাজধানীর বুদ্ধিজীবি কবরস্থানে বজলুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বজলুর রহমানের সহধর্মীনি বেগম মতিয়া চৌধুরী এমপি। এসময় নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা উত্তর মহানগর যুবলীগের অন্যতম নেতা আমিনুল ইসলামসহ বজলুর রহমান ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর আয়োজনে বজলুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহসভাপতি মাহফুজুর রহমান সোহাগ এর সভাপতিত্বে বজলুর রহমান এর জীবনী তুলে ধরে আলোচনা করেন উর্ধতন পরিষদের প্রধান কর্মকর্তা আলহাজ্ব এমএ হাকাম হীরা ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

এসময় অন্যান্যের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, নির্বাহী সদস্য এম উজ্জল, সদস্য অভিজিৎ সাহা, রাকিবুল ইসলাম, দৌলত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বজলুর রহমান ১৯৪১ সালের ৩ আগস্ট ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সমাপ্তি, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বার্থ রক্ষায় সকল আন্দোলন-সংগ্রামে ছিল তাঁর অংশগ্রহণ। তিনি দৈনিক সংবাদে সহকারী সম্পাদক হিসেবে ১৯৬১ সালে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বজলুর রহমান ৬২’র ছাত্র আন্দোলন, ’৬৬ সালে ৬ দফা আন্দোলন, ’৬৮-৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসনবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ২০০৭-৮’র তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গণতন্ত্রবিরোধী কর্মকা-ের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নিয়েছিলেন তিনি। এছাড়াও ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা কালে তিনি সক্রিয়ভাবে অংশ নেন আইয়ুববিরোধী আন্দোলনে।

তিনি বাসস’র পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ‘সংবাদ’ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাপ্তাহিক একতারও সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। দৈনিক ইত্তেফাকেও কিছুদিন কাজ করেছেন। ’৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে বজলুর রহমানের সম্পাদনায় ‘মুক্তিযুদ্ধ’ নামে একটি পত্রিকা প্রকাশিত হত। সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে সরকার বজলুর রহমানকে স্বাধীনতা পদকে ভূষিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com