1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাঁচপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- আসলাম সানি (৪৮) ও রনি আহমেদ (৩৫)। এ ঘটনায় তাদের ছোটভাই রফিকুল ইসলাম আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আসলাম সানি ও তার চাচাতো ভাই মহিউদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

রোববার দুপুরে সুয়ারেজ লাইন বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মহিউদ্দিন ও তার ছেলেরা আসলাম সানিদের ওপর হামলা চালায়।

এতে তিনজন আহত হন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com