1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী’র স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী ( শেরপুর) : নালিতাবাড়ীর দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় সজীব মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শেরপুরের আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সজীব নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ২০২১ সালের ১৬ জুন রাতে একই এলাকার দশম শ্রেণির ছাত্রী ও দরিদ্র পরিবারের মেয়ে (১৬) কে বসতঘরে গিয়ে ধর্ষণ করে সজীব। এসময় স্কুলছাত্রীর চিৎকারে টের পেয়ে পরিবারের লোকজন সজীব মিয়াকে হাতেনাতে আটক করে। পরে ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই আব্দুর রহিম একই বছরের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com