1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইরানে অগ্নি উৎসবে ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য নববর্ষের আগে ইরানের ঐতিহ্যবাহী অগ্নি উৎসব উদযাপনের সময় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন হাজার ৫০০ জনেরও বেশি মানুষ। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফার্সি ভাষায় চাহারশানবে সুরি নামে অগ্নি উৎসবটি প্রতি বছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। উৎসব চলাকালীন, অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে। ওই সময় তারা ‘আমি তোমাকে আমার হলুদ রঙ দিই’ (রোগের সূচক) এবং ‘আমি তোমার লাল রঙ গ্রহণ করি’ (জীবনের প্রতীক) স্লোগান দেয়। এই উৎসবটি ইরানের ইসলাম-পূর্ব সময়ের। তবে এটি এখনও তরুণদের মধ্যে জনপ্রিয়।

জরুরি পরিষেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘২০ ফেব্রুয়ারি থেকে চাহারচানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে। উৎসবের দিনে অন্তত ১১ জন নিহত এবং তিন হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com