1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে হজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসে থাকা বরগুনার শ্যালক-দুলাভাই নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

প্রবাসের ডেস্ক : হজ করতে সৌদি আরব গিয়ে দুই বাংলাদেশি হজযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুজন শ্যালক-দুলাভাই। এদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের কনিষ্ঠ পুত্র সাগর জোমাদ্দার (২৩) ও অন্যজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।

তাদের পাসপোর্ট নম্বর (সাগর জোমাদ্দার-ইই ০৮০৬০২১, মোজাম্মেল হোসাইন-ইএইচ ০০৮৭১৭৩১। তারা দুজনই সৌদি আরবে (প্রবাসে) থাকতেন। বিষয়টি নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইযা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওনা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই নিহত হন তারা। বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় ঘটনাটি ঘটে। সাথে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে পরিবারের দুজন কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনরা। বাংলাদেশি ওই দুই নাগরিকের লাশ ফেরৎ পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

নিহতদের স্বজনদের আহাজারি
নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জল জোমাদ্দার মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার হজের উদ্দেশ্যে দুজন একসাথে যায়, সেখান থেকে আজ ফেরার সময় দুজন ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, নিহত দুজন প্রবাসী ছিলেন। ওমরাহ হজ পালন করতে গিয়ে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। হজযাত্রীর মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাসের সাথে কথা বলেছেন তারা। মরদেহ বাংলাদেশে পাঠাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন সৌদি দূতাবাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com