1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর টিম যোগ দিয়েছে। নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

তিনি আরও জানিয়েছেন, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দিয়েছে।  নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। নৌবাহিনীর দুটি ইউনিটের ১২ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতালা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com