1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

  • আপডেট টাইম :: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপোতে  অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম।  তিনশ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছে সে। তার এই বিজয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির বন্যা।

দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব আলহাজ্ব ডক্টর মাওলানা আব্দুস সালাম জানান, এই অর্জন শুধু তাকরিমের নয়, এই বিজয় বাংলাদেশের, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিটির।

তিনি আরও জানান, হাফেজ তাকরিম প্রবাসে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তাই প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ বিশ্ব বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

হাফেজ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com