1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার কর্মীকে পুনর্বাসনের দাবি “বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চের”

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক: বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার কর্মীকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন “বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ” এর চেয়ারম্যান মোঃ মোস্তফা আল ইহযায।

বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মোস্তফা আল ইহযায বলেন, রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ধরা আগুনে প্রায় ৫ হাজারের অধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে প্রায় ৫০ হাজারের অধিক জনবল কাজ করতো। অগ্নিকাণ্ডে কর্মচারীগণ তাদের কর্মস্থল হারিয়েছে। এই অগ্নিকাণ্ডে বঙ্গবাজার টিনের মার্কেটে প্রায় তিন হাজার এবং আশপাশের মার্কেটের আরও প্রায় দুই হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে এবং ব্যবসায়িরা সর্বত্র হারিয়ে পথে বসে গিয়েছে।

তিনি বলেন, বঙ্গবাজারের দোকান গুলোতে প্রায় ৫০ হাজারের অধিক জনবল কাজ করতো এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কর্মস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছেন তাদের জীবনযাপন ও পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকা। এমতাবস্থায় বঙ্গবাজারে কর্মরত থাকা সকল কর্মচারি, দিনমজুরসহ কর্মসংস্থান হারানো ব্যক্তিদের তালিকা করে দ্রুত পূর্নবাসন করার দাবি জানান।

বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ’র চেয়ারম্যান আরও বলেন, স্মরণ কালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের কর্মচারি ও শ্রমিকদের বেতন পরিশোধ বা আর্থিক সহযোগিতা করার মত সক্ষমতা নেই। আকষ্মিক এই দুর্ঘটনায় ব্যবসায়িদের পাশাপাশি কর্মচারিদের দিকেও সহযোগিতার হাত বাড়াতে সরকার সহ হৃদয়বান বিত্তশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com