1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

বারবার গলা শুকিয়ে যাওয়া হতে পারে কঠিন রোগের লক্ষণ

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : গরমে প্রচণ্ড ঘামের কারণে বারবার গলা শুকিয়ে যেতেই পারে, তবে সব সময় মুখের শুষ্কভাব কিন্তু কঠিন রোগের ইঙ্গিত দেয়।

চিকিৎসাবিজ্ঞান জানাচ্ছে, ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে ড্রাই মাউথ বা শুষ্ক মুখ অন্যতম। তবে অনেকেরই এ বিষয়ে সঠিক ধারণা নেই, আর এ কারণে ডায়াবেটিস শনাক্তকরণে দেরি হয়ে যায়।

ক্লিভল্যান্ড ক্লিনিক জানাচ্ছে, ডায়াবেটিসে আক্রান্তের ড্রাই মাউথের পাশাপাশি আরও বেশ কয়েকটি লক্ষণ থাকতে পারে, যেমন-

১. মুখে দুর্গন্ধ, এমনকি ব্রাশ করার পরও গন্ধ দূর হয় না

২. বারবার ঠোঁট ফাটা

৩. দাঁত পড়ে যাওয়া

৪. মুখে আলসার

৫. মুখের ভেতরে বা গলায় ব্যথা, জ্বালা

৬. জিভ রুক্ষ্ম হয়ে যাওয়া

৭. গিলতে ও চিবিয়ে খেতে সমস্যা ইত্যাদি।

ড্রাই মাউথের ক্ষেত্রে লালা বা স্যালাইভা পরিমাণ মতো তৈরি হয় না। ফলে মুখ শুষ্ক লাগে। এর কারণে মুখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন-

১. ক্যাভিটিস

২. জিঙ্গিভাইটিস

৩. মুখের ইনফেকশন

৪. পেরিওডনটিটিস

৫. মুখে প্লাক বা ময়লা জমা

৬. মুখের ভিতর ফাঙ্গাল ইনফেকশন

৭. দাঁতের ক্ষয় ইত্যাদি।

ডায়াবেটিসে আক্রান্ত হলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও কয়েকগুণ বেড়ে যায়, তাই সবাইকে সচেতন থাকতে হবে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও ডায়াবেটিস পরিমাপ করতে হবে।

সমস্যার সমাধানে

ডায়াবেটিস নিয়ন্ত্রণই এই অসুখ নিবারণের প্রথম ধাপ। তাই নিয়মিত নিজের ওষুখ খান। এছাড়া দিনে ৩০ মিনিট ব্যায়াম করুন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান, শাক-সবজি বেশি পরিমাণে খান ইত্যাদি। এই নিয়মগুলি মেনে চললেই উপকার পাবেন। আর অবশ্যই দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com