1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

  • আপডেট টাইম :: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : প্রতিবারের মতো এবারও ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এর ধারাবাহিকতায় চলতি এপ্রিলের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের ক্ষেত্রে নতুন রেকর্ড হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (৯ এপ্রিল) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ১২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৭ লাখ ডলার, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের আগস্টে দেশে ২০৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com