1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

রোহিঙ্গাদের ২৪ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে আরও ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের জরুরি মানবিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরের ৯ লাখ ২৫ হাজার শরণার্থীর প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা হবে। শিশু এবং গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নে  ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে একযোগে কাজ করবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেওয়া উদ্বাস্তু ও স্থানীয় সম্প্রদায়ের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, আরও অনেক কিছু প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com