1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পদ্মা সেতু: আড়াই ঘণ্টায় ৩ হাজার মোটরসাইকেল পার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল পার হয়েছে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথমে একটি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও চাপ থাকায় আজ দুটি বুথে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে টোল দিতে পারছে ২৫-৩০টি মোটরসাইকেলে। প্রথম আড়াই ঘণ্টায় সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

দীর্ঘ সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া টোলপ্লাজা থেকে শুরু হয় সেতুতে মোটরসাইকেল চলাচল।

পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছেন মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোলপ্লাজার দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

সরেজমিন দেখা যায়, ঈদকে কেন্দ্র করে সেতু পারাপারে মাওয়া টোলপ্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে হাজারও মোটরসাইকেলের উপস্থিতি। গভীর রাত থেকে সেতু পারাপারের জন্য মোটরসাইকেল নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।

খুলনাগামী মো. সোহানা নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, সেতুতে মোটরসাইকেল খুলে দেওয়ায় আমরা খুব খুশি। সবাই এখন থেকে নিয়ম মেনে মোটরসাইকেল চালাবো। সে ক্ষেত্রে আমাদের আর কোনো দুর্ভোগ হতে হবে না।

মোহাম্মদ সুরুজ মিয়া নামে আরেক মোটরসাইকেলচালক বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, এমনিতেই আনন্দ লাগছে। পদ্মা সেতুতে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি। আনন্দের নতুন একটি মাত্রা যোগ হলো। আমাদের আনন্দটা অনেক বেশি গুণ বেড়ে গেলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com