1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারিতে প্রাথমিকের শিক্ষকরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের পোস্ট ও কমেন্ট নজরদারি করা হচ্ছে। সরকার ও রাষ্ট্রবিরোধী আপত্তিকর কোনো পোস্ট ও কমেন্ট দেখা গেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষকের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট নজরদারির উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা অধিদপ্তরের আট কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটি নিয়মিত নজরদারি করবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক আবদুল আলীমকে। সাধারণ প্রশাসন শাখার গবেষণা কর্মকর্তা কানিজ ফাতেমাকে করা হয়েছে সদস্য সচিব। সদস্য হিসেবে আছেন—গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম, শিক্ষা কর্মকর্তা মোহা. আজহারুল ইসলাম, মুহাম্মদ ফজলে এলাহী, আ ফ ম জাহিদ ইকবাল ও মাজেদা সুলতানা এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আব্দুল জব্বার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম এ কমিটি গঠন করেন। কমিটিকে প্রাথমিক শিক্ষকদের নিয়মিত সোশ্যাল মিডিয়ার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন করতে বলা হয়েছে।

কমিটি শিক্ষকদের ফেসবুকে আপত্তিকর বিষয়গুলো চিহ্নিত করে প্রতি মাসে মহাপরিচালকের কাছে প্রতিবেদন আকারে জমা দেবে। এর পর চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com