1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রত্যাবাসন পরিবেশ পর্যবেক্ষণে মিয়ানমার গেলো প্রতিনিধিদল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মে, ২০২৩

কক্সবাজার : মিয়ানমারে প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে রওনা করেছে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল। এ দলে ৩ নারীসহ ২০ জন রোহিঙ্গা, একজন অনুবাদক ও ৬ জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৫ মে) সকাল ১০ টায় প্রতিনিধি দল রওনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা নয়ন।

তিনি বলেন, ‘সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিছুক্ষণ আগে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রতিনিধি দল। তারা পর্যবেক্ষণ দলটি ফিরে এলে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।’

শুক্রবার সকালে বাংলাদেশ-মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে ওই টিম মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কবে নাগাদ তারা ফিরে আসবেন তা কেউ নিশ্চিত করেননি।

জানা যায়, প্রত্যাবাসন হলে মিয়ানমারে রোহিঙ্গাদের যেখানে রাখা হবে সে জায়গাটি পরিদর্শন করবেন তারা।

এর আগে ১৫ মার্চ ২২ সদস্যের একটি দল বাংলাদেশের টেকনাফে এসে ১৭৭ রোহিঙ্গা পরিবারের ৪৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করে মিয়ানমারে ফিরে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com