1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : “মাদক নয়, সুস্থ সমাজ চাই” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে কিশোর ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রেখে একটি সুস্থ, সুন্দর সমাজ ও মাদকমুক্ত দেশ গড়তে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার বারোমারী এলাকার বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন এই আলোচনার আয়োজন করেন।

একাডেমির পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোবারক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফিরোজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন লিটন ও উবায়দুল ইসলাম সোহাগ।

অন্যান্যের মাঝে বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল আলম ইউসুফ, স্বেচ্ছাসেবী সংগঠন টিম এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সাংবাদিক রোকনুজ্জামান সেলিম বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com