1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসানের ওপর রাতের আধারে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে নালিতাবাড়ীর শহরে জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে গত শনিবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে শহরের চকপাড়া এলাকায় হামলা ও ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরাম শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে, শনিবার রাতে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাসায় ফিরছিলেন জাহিদ হাসান। পথিমধ্যে চকপাড়া এলাকায় নির্জন স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com