1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের ফলে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, এই বিষয়টি সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য যে, মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যকার সংঘাত সাম্প্রতিক সময়ে তীব্রতর হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে যাতে জাতীয় নিরাপত্তা বজায় থাকে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com