1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ৪০ বছর পর মেক্সিকোয় খেলতে নামছে ইংল্যান্ড। শেষ বার খেলেছিল ১৯৮৬ সালের বিশ্বকাপ। যেবার দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ গোলে হেরেছিল। সেই ইংল্যান্ড দলের গোলকিপার পিটার শিলটন জানালেন, ওই ঘটনা তিনি ভুলে গিয়েছেন। তবে এটুকু বলে মনে আছে, সেই ম্যাচের পর লোকে প্রশ্ন করেছিল, কেন তিনি ম্যারাডোনার মাথা ভেঙে দেননি?

মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়ার্টারের ম্যাচে ইংল্যান্ড নামার আগে ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন শিলটন। তার কথায়, ‘আমি ব্যাপারটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। ৪০ বছর হয়ে গিয়েছে। গত কয়েক বছরে অনেক বার বুয়েনোস আইরেস গিয়েছি। ওখানকার লোকেরা খুব ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে। কিন্তু ভেতরে ভেতরে এগিয়ে যাওয়াই ঠিক মনে করেছি। ম্যারাডোনাও আজ আমাদের সঙ্গে নেই।’

ইংল্যান্ডের হয়ে ১২৫টি ম্যাচ খেললেও ওই একটি ঘটনা শিলটনের জীবনে কলঙ্কের সমান। তিনি বলেছেন, ‘এখনও লোকে আমাকে বলে, কেন সেদিন ম্যারাডোনার মাথা আমি ভেঙে দেইনি। ওরা আসলে পরিস্থিতি বুঝতে পারে না। ওটা করলে আমরা পেনাল্টি হজম করতাম এবং আমাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হত। আমি আগে বল লোফার চেষ্টা করেছিলাম। তাই ম্যারাডোনা ঘুষি মেরে বল গোলে ঢুকিয়ে দেয়। না হলে হেডই করত।’

শিলটনের মতে, তাকে যেভাবে সমালোচনা করা হয়েছিল তার কোনও দরকার ছিল না। কারণ ওই পরিস্থিতিতে সেকেন্ডের ভগ্নাংশ সময়ে সিদ্ধান্ত নিতে হয়। শিলটনের কথায়, ‘গোল বাঁচাতে গিয়ে যদি কারও সঙ্গে ধাক্কা লাগে তা নিয়ে ভাবি না। কিন্তু সেই পরিস্থিতিতে যদি কাউকে ফাউল করে বাইরে চলে যেতাম তাহলে খুব খারাপ গোলকিপিং হত। রেফারি এবং লাইন্সম্যান ছাড়া গোটা স্টেডিয়াম সেদিন হ্যান্ডবলটা দেখতে পেয়েছিল। আসলে জিততে দেওয়া হয়নি। সকলেই সত্যিটা জানে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com