1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

মোংলায় ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে এলো ‘মালয়েশিয়া স্টার’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মে, ২০২৩

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরে ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে এসেছে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ‘মালয়েশিয়া স্টার’। জাহাজটি বন্দরের ৮নম্বর জেটিতে নোঙর করেছে।

বৃহস্পতিবার (৪ মে) রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে। জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিলো।

‘মালয়েশিয়া স্টার’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিলো। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে। চলতি মাসের ১৯ ও ২১ মে দুই বিদেশি জাহাজ আরও গাড়ি নিয়ে মোংলায় আসবে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেলো বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই আমরাএখন গাড়ি আমদানি করছি।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন, গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসে মাত্র ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মত বাংলাদেশেও গাড়ি আমদানি কমে গিয়েছিলো। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। আশা করি রাজস্বও বাড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com