1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি চাঁদা দাবির অভিযোগে তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের বাস হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন

দুদ‌কে তলব: এক মাস সময় চেয়ে‌ছেন জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দুর্নীতি দমন ক‌মিশ‌নে (দুদক) এক মাস সময় চেয়ে আবেদন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর (অনুসন্ধান ও তদন্ত) বরাবর চিঠি দি‌য়ে সময়ের আবেদন করেন তি‌নি।

চিঠিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, গত ১৬ মে আপনার (মো. আলী আকবর, উপ-পরিচালক, দুদক) সই করা দুটি নোটিশ গ্রহণ করি। নোটিশে আমাকে আগামী ২১ মে সকাল ১০টায় সংশ্লিষ্ট অভিযোগের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে যথাযথ প্রস্তুতি নিয়ে আনীত অভিযোগের ব্যাপারে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল বা বক্তব্য দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। যথাযথ দফাওয়ারি জবাব দাখিল বা বক্তব্য দেওয়ার জন্য আমার এক মাস সময় প্রয়োজন।’

এর আগে, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান কর্মকর্তা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আগামী ২২ মে তলব করে। দুদক কার্যালয়ে তা‌কে সশরীরে হাজির হতে বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com