1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি চাঁদা দাবির অভিযোগে তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের বাস হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংস খেলে তিনটি ডাক মেরেছিলেন লিটন দাস। সেই খারাপ সময় পার করে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের ফিফটির পর এবার সেঞ্চুরি তুলে নিলেন তিনি। এরপর ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য আফগানরা লক্ষ্য পেয়েছে ৪৭৯ রান।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ৪১৮ রানের। অর্থাৎ জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের।

টেস্টে তৃতীয় দিন শেষেই ৩২৯ রানের লিড নিয়ে চালকের আসনে ছিল বাংলাদেশ। ৬ উইকেট ২২৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এরপর লিটন আর মিরাজ গড়েন ১৪৯ রানের জুটি।

ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে ৫২ রানে অপরাজিত থাকেন মিরাজ। লিটন আউট হওয়ার আগে ১১৭ বলে ১৪ বাউন্ডারিতে করেন ১০২ রান।

এর আগে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

আফগানিস্তানের ইনিংসে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। সেঞ্চুরি হাঁকিয়েছেন রহমত শাহ। ২১৬ বলে ১০ চার আর ২ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

তৃতীয় দিনের সকালেই আফগানদের কোণঠাসা করে দিয়েছে বাংলাদেশ। এবাদত হোসেন আর হাসান মাহমুদের তোপে ১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে আফগানরা। এর মধ্যে হাসান মাহমুদ করে বসেছেন হ্যাটট্রিক।

দিনের তৃতীয় ওভারে আঘাত হানেন এবাদত হোসেন। ইকরাম আলি খিলকে (৩২) পরিষ্কার বোল্ড করে দেন তিনি।

পরের ওভারে টানা দুই বলে দুই উইকেট হাসান মাহমুদের। দুর্দান্ত এক ডেলিভারিতে ইসমত আলমের (১) অফস্টাম্প উপড়ে দেন এই পেসার। পরের বলে সুইংয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ কায়েস আহমেদ (০)।

হ্যাটট্রিক বলে হয় নাটক। আফগান ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটা নাকচ করে দেন।

রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগেছে আর আঘাত হানতো অফস্টাম্পে। এলবিডব্লিউ জিয়াউর রহমান। হ্যাটট্রিকের আনন্দে মাতেন হাসান মাহমুদ।

এরপর ইয়ামিন আহমেদজাইকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফাইফারও পূর্ণ করেন হাসান। টেস্টে এটি তার চতুর্থ ফাইফার বা পাঁচ উইকেট শিকার।

হাসান মাহমুদ ৫৫ রানে নেন ৫টি উইকেট। আরেক পেসার এবাদত হোসেন ৫৬ রানে শিকার করেন ৪টি। একটি উইকেট মেহেদী হাসান মিরাজের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com