1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি চাঁদা দাবির অভিযোগে তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের বাস হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি- সনাকের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে ভূমিসেবার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, স্বাস্থ্যসেবার পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং কৃষিসেবার পক্ষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরিকুল ইসলাম প্রশ্নোত্তর দেন।

নালিতাবাড়ী সনাকের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মশিউর রহমান।

গণশুনানিতে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার), স্থানীয় ভুক্তভোগী, সনাক, এসিজি, ইয়েস সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গণশুনানির মাধ্যমে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com