1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

জন্মদিনের কেকের মোমবাতিতে ফুঁ দিলেও বিপদ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : জন্মদিন, বছরের একবারই আমাদের জীবনে আসে এই বিশেষ দিনটি। ছোট হোক অথবা নিজেদের সাধ‍্যমতো এই দিনটা উদযাপন করি আমরা।আর সেই ‍উদযাপনের ক্ষেত্রে মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কাটা তো একেবারে অনিবার্য।

কিন্তু কেক কাটার সময়ে মোমবাতিতে ফুঁ দেওয়া স্বাস্থ্যকর নাও হতে পারে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনই সতকর্তামূলক বার্তা উঠে আসে।

গবেষণায় পাওয়া যায়, জন্মদিনের কেকে জ্বালানো মোমবাতি ফুঁ দিয়ে নেভানোর সময় ১৪০০ শতাংশ বেশি ব্যাকটেরিয়ার ‍সৃষ্টি হয়। গবেষকরা দেখেছেন, যখন একজন মানুষ মোমবাতিতে ফুঁ দেয় তখন তার মুখের লালা জন্মদিনের কেকের ওপর গিয়ে পড়ে এবং তা কেকের ওপর ১৪০০ শতাংশ ব্যাকটেরিয়ার সৃষ্টি করে।

ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞানী অধ্যাপক ড. পল ডসন এবং তার কয়েকজন ছাত্র এই গবেষণা পরিচালনা করেন। তারা একটি ক্ল্যাসিক বেসলাইন পদ্ধতি ব্যবহার করে ব্যাকটেরিয়া গণনা করেন।

গবেষণায় প্রচুর ব্যাকটেরিয়ার খোঁজ মিললেও সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটি তারা দেখতে পান, তা হচ্ছে, ফুঁ ভেদে ভিন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। একটি ক্ষেত্রে দেখা গেছে, এক ফুঁ তে ১২০ বারের বেশি ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়েছে, যা থেকে বোঝা যায় যে, কিছু মানুষ অন্যের তুলনায় বেশি ব্যাকটেরিয়ার সৃষ্টি করে।

গবেষকদের মতে, এই তথ্য জন্মদিনের কেকে মোমবাতির আসল আনন্দ থেকে বঞ্চিত করার জন্য নয়। ড. পল ডসন বলেন, ‘আমার মনে হয় না এসব ব্যাকটেরিয়ার কারণে আপনি অসুস্থ হবেন। মানুষের মুখ ব্যাকটেরিয়া পূর্ণ এবং অধিকাংশই ক্ষতিকারক নয়।’

তবে কেউ অসুস্থ বা কোনো রকমের সংক্রমণের শিকার হয়ে থাকলে তাকে মোমবাতিতে ফুঁ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন গবেষকরা।এর ফলে জন্মদিনের কেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়ানোর সম্ভাবনা থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে প্রাণঘাতী রোগগুলোর বিস্তার ঘটতে পারে।

ড. ডসন বলেন, তিনি জন্মদিনের কেক খাওয়া এড়াবেন যদি দেখেন যিনি ফুঁ দিচ্ছেন তাকে দেখতে স্পষ্টতই অসুস্থ মনে হচ্ছে।

একই কারণে জন্মদিনের কেক ভাগ করে খাওয়াটাও অনিরাপদ হতে পারে। একই কেকের টুকরায় একাধিক জনের কামড় বসানো থেকে সংক্রমণ ছড়াতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com