1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সোনার দাম ভরিতে কমেছে ১৭৪৯ টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মে, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। ভালো মানের প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১৭৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাতে ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৬ হাজার ৬৯৫ টাকা। আজ প্রতি ভরি সোনা ৯৮ হাজার ৪৪৪ টাকা বিক্রি হয়েছে।

রোববার (২৮ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সোমবার (২৯ মে) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সোমবার (২৯ মে) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৫ হাজার ৯৬০ টাকায় বিক্রি হবে।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে,২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

আজ ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৭ হাজার ১২৬ টাকায় বিক্রি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com