1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দর্শকের প্রশ্নে বিব্রত সারা-ভিকি

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী সারা আলী খান জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমায়। শুক্রবার (২ জুন) মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারে প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন ভিকি এবং সারা। তবে এবার প্রচারে গিয়ে অপ্রিয় প্রশ্নের সম্মুখীন হতে হলো ভিকি-সারাকে।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি ইভেন্টে নিজেদের সিনেমার প্রচারে এসেছিলেন সারা এবং ভিকি। সেখানেই হঠাৎ এক দর্শক প্রশ্ন তোলেন যে, অভিনেতারা কেন ভালো অভিনয়ের কোনোরকম প্রশিক্ষণ নেন না। সারা এবং ভিকির কাছে সেই দর্শক প্রশ্ন রাখেন, অভিনেতারা যখন অভিনয়কেই বেছে নিয়েছেন পেশা হিসেবে সেক্ষেত্রে নিজেদের ইগো সরিয়ে রেখে কেন আরও ভালো অভিনয় শেখার চেষ্টা করেন না তারা।

এমন প্রশ্নবাণে বিব্রত হয়ে পড়েন সারা এবং ভিকি। তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ভিকি। সেই দর্শককে তিনি বলেন, অভিনয় দক্ষতা সময়ের সঙ্গে এবং কাজের অভিজ্ঞতার মাধ্যমেই বাড়ে অভিনেতাদের। এক্ষেত্রে নিজের থিয়েটারে অভিনয়ের প্রসঙ্গ টানেন অভিনেতা।

ভিকির কথায় সুর মিলিয়ে সারা বলেন, ভিকির কথায় তিনি সহমত। তবে অভিনয় সকলেরই শেখা উচিত এমনই মনে করেন সারা। পাশাপাশি সেই দর্শককেই ঘুরিয়ে প্রশ্ন করেন সারা যে, তিনি কি মনে করেন সারার অভিনয়ে কমতি আছে? এরপর সেই দর্শককেও অভিনয় শেখার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com