1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দাবদাহের কারণে ৫-৮ জুন প্রাথমিক বিদ্যালয় বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুন, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : তীব্র দাবদাহের কারণে আগামী ৫ থকে ৮ জুন পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে তীব্র দাবদাহের কারণে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের সব খেলা স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জুন) থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে এখন মৃদু থেকে তীব্র দাবদাহ চলছে। এটি আরও পাঁচ-ছয় দিন অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com