1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভারত থেকে এলো ২৭৭৭ মেট্রিক টন পেঁয়াজ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুন, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : আমদানি শুরুর দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ এসেছে ২ হাজার ৭৭৭ মেট্রিক টন। মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় স্থলবন্দরের কাস্টমস উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ এতথ্য জানিয়েছেন। এদিকে, পেঁয়াজ আদমানি শুরু হওয়ায় জেলার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম কমেছে প্রায় ৩০ টাকা।

প্রভাত কুমার সিংহ রাইজিংবিডিকে বলেন, আজ দুপুরের পর থেকে সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের ট্রাক আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ১৩৩টি ট্রাকে মোট দুই হাজার ৭৭৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এখন প্রতিদিনই ভারত থেকে পেঁয়াজ আনবেন আমদানিকারকরা। তারা যথাযথ কাগজ পত্র দেখিয়ে ভারতের পেঁয়াজ এই বন্দর দিয়ে আনতে পারবেন।

এদিকে, আমদানি হওয়া ভারতীয় পেঁয়াজের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।  মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এর আগে  প্রতিকেজি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।  দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারাও।

বাড়ির প্রয়োজনের তাগিদে বাজারে পেঁয়াজ কিনতে এসেছিলেন শরিফুল ইসলাম। তিনি বর্তমান বাজারে পেঁয়াজের দাম শুনে স্বস্থি পেয়েছেন। তিনি বলেন,  কয়েকদিন আগেই বাজার থেকে পেঁয়াজ কিনেছিলাম ৯০ টাকা কেজি দরে। বর্তমানে বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৬০ টাকা দরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com