1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

সোনার দাম ভরিতে বাড়ল ১৭৪৯ টাকা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুন, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। ভালো মানের প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে, বৃহস্পতিবার (৮ জুন) থেকে ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়। আজ (৭ জুন) প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৬৯৫ টাকা বিক্রি হয়েছে।

বুধবার (৭ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জুন) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৭ হাজার ১২৭ টাকায় বিক্রি হবে।

অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত আছে।

বুধবার (৭ জুন) ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৫ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com