1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাখ্যা দিলেন তামান্না

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রেম-বিয়ে নিয়ে টানা খবরের শিরোনামে রয়েছেন তিনি। গত ১৫ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘জি করদা’। তাতে তামান্না ভাটিয়াকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়। একটি দৃশ্যে ‘টপলেস’ হয়ে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী।

তামান্না তার ক্যারিয়ারে কখনো এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে বিস্মিত নেটিজেনরা। বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি তারা। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকে তাকে কটাক্ষ করে মন্তব্য করছেন। নেটদুনিয়ায় চলছে জোর চর্চা।

বিশ্বজিৎ পাতিল নামে একজন লিখেছেন, ‘ভারতের নতুন সানি লিওন এখন তামান্না ভাটিয়া। তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে সব সীমা অতিক্রম করেছেন। তিনি সেক্স ওয়েবসিরিজ করেছেন। এ ধরনের বিরক্তিকর, বাজে চরিত্র বেছে নেওয়া খুবই লজ্জার।’ আরেকজন লিখেছেন, ‘পর্নো তারকারা আর কি করতে পারেন?’

বিতর্কের মুখে পড়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামান্না ভাটিয়া। ডিএনএ-কে দেওয়া সাক্ষাৎকার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাখ্যা দিয়ে এ অভিনেত্রী বলেন— ‘এই মানুষদের গল্প বলার জন্য দৃশ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দৃশ্যগুলো সুড়সুড়ি দিয়ে থাকে। বিশেষ করে আপনি যখন গল্পে একটি সম্পর্ক দেখাবেন, সে জায়গা থেকে এটি গুরুত্বপূর্ণ। কারণ এটি সত্য। মানুষ এটি পছন্দ করুক আর না করুক, এটি এভাবেই হয়।’

রোমান্টিক ঘরানার ‘জি করদা’ ওয়েব সিরিজে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তামান্না। ঋষভ রাঠোর চরিত্রে অভিনয় করেছেন সোহেল নায়ার। ঋষভ-লাবণ্যর অন্তরঙ্গ দৃশ্য রূপায়ন করেছেন তামান্না-সোহেল। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অরুনিমা শর্মা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com