1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দুই নারী কর্মীর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুন, ২০২৩

জুয়েল রানা, লেবানন : লেবাননে এক সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম ও আকলিমা বেগম নামে দুই নারী কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছে। শুক্রবার লেবাননের নিয়ামি এলাকা স্থানীয় সময় ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউ’পির পান্জি প্রহরী গ্রামের আবদুল হাকিম বেপারীর স্ত্রী । সে দুই ছেলে ও এক মেয়ে জননী ছিলেন। বর্তমানে তার লাশ শেমুন হাসপাতালের মর্গে রাখা আছে। মনোয়ারা বেগম বিগত ১০ বছর যাবত লেবাননে বাসাবাড়িতে কর্মরত ছিলেন।

নিহত আকলিমা বেগম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিক্রমপুর ইউ’পির নিমতলীর বাসিন্দা। সে এক ছেলের জননী ছিলেন। বর্তমানে তার লাশ বাবদা হাসপাতালের মর্গে রাখা আছে। আকলিমা বেগম বিগত প্রায় ৯ বছর যাবত লেবাননে গৃহকর্মীর কাজে কর্মরত ছিলেন।

নিহত মনোয়ারা বেগমের এক আত্নীয় লেবানন প্রবাসী চায়না বেগম জানান, তারা দু’জনে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাদের ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় পুলিশ ঘাতক গাড়ি চালকসহ গাড়িটি আটক করা হয়েছে বলে জানা যায়।

অপরদিকে, তাদের মৃত্যুের খবর দেশের বাড়ি জানাজানি হলে আত্নীয়-স্বজনদের আহাজারিতে আকাশপাতাল ভারি হয়ে উঠে। লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস কাছে অনুরোধ জানান তাদের দ্রুত দেশে প্রেরণ করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com