1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

দক্ষিণ আফ্রিকায় গুলি করে প্রবাসী বাংলাদেশিকে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০২৩

প্রবাসের ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বোতশাবেলোতে সন্ত্রাসীরা প্রবাসী এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। নিহত রিগান ইসলাম (৩৫) নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বোতশাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার ভাই। সর্বশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে ফের আফ্রিকায় চলে যান। সোমবার রাতে দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীন বলেন, ‘রিগান ও তার পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার রিগানের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com