1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

তিন মাসের মধ্যে সব মাদ্রাসার প্রধান নিয়োগের নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুলাই, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : সারাদেশে যেসব এমপিওভুক্ত মাদরাসায় অধ্যক্ষ-উপধ্যাক্ষ-সুপার বা সহকারী সুপারের পদ খালি আছে, সে মাদরাসাগুলোকে আগামী তিন মাসের মধ্যে এসব পদে নিয়োগের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

তিন মাসের মধ্যে প্রধান-সহকারী প্রধানের পদ শূন্য থাকা মাদরাসাগুলো এসব পদ পূরণ করতে না পারলে ওই মাদরাসার ভারপ্রাপ্ত প্রধানের এমপিও স্থগিত করা হবে। আর ওই মাদরাসার অন্যান্য পদে নিয়োগে ডিজির প্রতিনিধি মনোনয়ন ও শিক্ষকদের পদোন্নতি এবং উচ্চতর গ্রেড দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছে অধিদপ্তর।

বুধবার (৫ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, এমপিওভুক্ত কামিল, ফাজিল, আলিম ও দাখিল স্তরের অনেক মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার পদ শূন্য রয়েছে। প্রশাসনিক এসব গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকা সত্ত্বেও পূরণে কোনও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার ফলে শিক্ষার্থীদের পাঠদান ও মনিটরিং, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হয়।

মাদরাসাগুলোর শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার গুণগতমান বজায় রাখতে শূন্যপদ দ্রুত পূরণ হওয়া অত্যাবশ্যক। এছাড়া কিছু মাদরাসার এমপিওভুক্তির স্তর পরিবর্তন হলেও অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ সমন্বয় করা হচ্ছে না। তাই যেসব মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের পদ শূন্য রয়েছে যেসব মাদরাসায় এমপিও নীতিমালা অনুযায়ী তিন মাসের মধ্যে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ এবং এমপিওভুক্তির স্তর পরিবর্তন হওয়ার কারণে আলিম পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসব নির্দেশনা পালনে যেসব মাদরাসা ব্যর্থ হবে সেসব মাদরাসার অন্যান্য পদে নিয়োগে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন, পদোন্নতি-উচ্চতর গ্রেড দেওয়া হবে হবে না। আর ভারপ্রাপ্ত প্রধানের এমপিও স্থগিতসহ সব ধরণের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com