1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩৯

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : এক দিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন এবং ঢাকার বাইরে ৪৮৩ জন। এ সময়ে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৭০৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ১৭ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৫৭ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬২৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২২০ জন। তাদের মধ্যে ঢাকায় ৮ হাজার ৯৭৫ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৪৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com