1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

ডেনমার্কে মিশর ও তুর্কি দূতাবাসের সামনে কোরআনে অগ্নিসংযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম বিরোধীদের একটি ছোট দল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মিশর ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআনের কপি পুড়িয়েছে। মঙ্গলবার ডেনিশ প্যাট্রিয়টস নামের একটি সংগঠন এই কাজ করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলো ডেনমার্ক ও সুইডেনে একাধিকবার কোরআনের কপি পোড়ানোর ঘটনা ঘটেছে। বিষয়টি সারাবিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ করলেও ডেনমার্ক ও সুইডেন জানিয়েছে, বাকস্বাধীনতা রক্ষা আইনের কারণে তারা এটি ঠেকাতে করতে পারবে না। গত সপ্তাহে এই কোরআনের কপি পোড়ানোর ইস্যুকে কেন্দ্র করে ইরাকের বিক্ষোভকারীরা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছিল।

কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ গ্রুপটি সোমবার জানিয়েছিল, তারা মিশর ও তুর্কি দূতাবাসের সামনে কোরআনের কপি পোড়াবে। এই গ্রুতটি গত সপ্তাহেও ইরাকি দূতাবাসের সামনে কোরআনের কপি পুড়িয়েছিল।

ডেনমার্ক সরকার কোরআনের কপি পোড়ানোকে ‘উস্কানিমূলক ও লজ্জাজনক কাজ’ বলে নিন্দা জানিয়েছে। তবে তারা বলেছে, অহিংস বিক্ষোভকারীদের আটকানোর ক্ষমতা তাদের নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com