1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কারাগার থেকে বাড়িতে পাঠানো হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেপ্তার করা হয় অং সান সু চিকে। একাধিক মামলায় ৭৮ বছর বয়সী সু চির ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কারাসূত্র বিবিসি বার্মিজকে জানিয়েছে, কারাগার থেকে সোমবার সু চিকে রাজধানী নেপিদুর একটি সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।

কারাগার থেকে সু চির স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে গৃহবন্দী করার বিষয়টি সামরিক কর্তৃপক্ষের একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

সু চি অসুস্থ বলে গুজব ছিল। তবে সামরিক বাহিনী এসব অস্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কারাসূত্র জানিয়েছিল, সু চি সুস্থ আছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে কারাগারে সু চিকে দেখতে গিয়েছিলেন। তবে তিনি আর কোনো বিস্তারিত প্রকাশ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com