1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত ৯

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি আতশবাজি গুদামে শনিবার বিস্ফোরণে নয়জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দেশটির এক জন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলোক শহরে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি ভবনের নির্মাণ কাজের সময় ওয়েল্ডিংয়ের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন বলেছেন, ‘সুংগাই কোলোকে আতশবাজি রাখার একটি গুদাম আজ বিকেলে বিস্ফোরিত হয়েছে, নিহতের সর্বশেষ সংখ্যা ৯ এবং ১১৫ জন আহত হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে। প্রাথমিক তদন্তে ওয়েল্ডিং চলাকালে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। কারণ ভবনটি নির্মাণাধীন বলে ধারণা করা হচ্ছে।’

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণস্থল থেকে বিশাল ধোঁয়া বাতাসে উঠছে এবং বিস্ফোরণের কারণে অসংখ্য দোকান, বাড়িঘর ও যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com