1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০

  • আপডেট টাইম :: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের কাছের একটি শহরে বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তর চীনে সাম্প্রতিক প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা ৩০ এ পৌঁছেছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে বাওডিং এলাকায় ১০ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

গত শুক্রবার চীনের মূল ভূখণ্ডে আঘাত হানে টাইফুন স্টর্ম ডকসুরি। এই টাইফুনের প্রভাবে চীনের এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে যা দেশটির ১৪০ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ করেছে।

স্থানীয় সময় শনিবার দুপুরের মধ্যে বাওডিংয়ের এক কোটি ১৫ লাখ বাসিন্দার মধ্যে ছয় লাখেরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

খারাপ আবহাওয়ার সাথে সংশ্লিষ্ট ভূমিধসের মতো ‘ভূতাত্ত্বিক ঝুঁকির কারণে বেইজিংয়ে লাল সতর্কতা বহাল রয়েছে।

চীনকে সম্প্রতি চরম আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে। এই চরম আবহাওয়ার মধ্যে রেকর্ড তাপপ্রবাহ থেকে শুরু করে প্রবল বন্যা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com