1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

‘আপনারা বাড়ির ভিতরে চুপচাপ বসে থাকবেন না’

  • আপডেট টাইম :: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপর তার একটি রেকর্ডকৃত বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা হয়েছে।

ওই বার্তায় ইমরান খান তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘যখন এই বার্তা আপনাদের কাছে পৌঁছাবে, তখন আমি জেলে থাকব। আমার গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে, আমি চাই আপনারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যান এবং আপনারা বাড়ির ভিতরে চুপচাপ বসে থাকবেন না।’

পিটিআই প্রধান বলেন, ‘আমার আন্দোলন আমার জন্য নয়, আপনাদের জন্য, আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য।’

পাকিস্তান স্বাধীনতার ধারণার উপর প্রতিষ্ঠা করা হয়েছিল উল্লেখ করে ইমরান বলেন, ‘আপনি যদি আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান তবে আপনি এমন জীবনযাপন করবেন যেটি দাস এবং দাসত্বের জীবন। ক্রীতদাসরা হচ্ছে পিঁপড়ার মতো – মাটিতে থাকে – তারা উঁচুতে উড়ে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com