1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আড়াই মাস পর জানা গেলো অভিনেত্রী শ্যারন মারা গেছেন

  • আপডেট টাইম :: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী শ্যারন ফ্যারেল মারা গেছেন। গত ১৫ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর আড়াই মাস পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার-কে শ্যারনের পুত্র চান্স বোয়ার এসব তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইট জানিয়েছে, শ্যারনের মৃত্যুর খবর তার আত্মীয়রা জানতেন না। সম্প্রতি শ্যারনের মৃত্যুর খবর জেনে ফেসবুকে পোস্ট করেন তারা। তবে কী কারণে মারা গেছেন তা তারা এখনো নিশ্চিত নন।

টেলিভিশন এবং সিনেমা দুই মাধ্যমে কাজ করেছেন শ্যারন। ১৯৫৯ সালে ‘কিস হার গুডবাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শ্যারন। তবে তার অভিনীত ‘ইটস অ্যালাইভ’ সিনেমার জন্য মানুষ তাকে মনে রাখবেন। সিনেমাটিতে এক অদ্ভুত শিশুর মায়ের চরিত্রে দেখা যায় তাকে।

তা ছাড়াও ‘দ্য স্টান্ট ম্যান’, ‘মারলো’, ‘দ্য রিভারস’, ‘ক্যাননট বাই মি লাভ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন শ্যারন। ‘হাওয়াই ফাইভ-ও’, ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্ট’ শিরোনামে টিভি শোয়ে পারফর্ম করে নজর কাড়েন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com